ফরিদপুর প্রতিনিধি
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এএলআরডির সহযোগিতায় বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এ সভার আয়োজন করে।
বিএফএফের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন। এ ছাড়া বক্তব্য দেন বিএফএফের সংগঠিত নারী দলের সদস্য রেহেনা বেগম ও খোদেজা বেগম।
অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন বিথি আক্তার। সভা সঞ্চালনা করেন বিএফএফের মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা রুম্মানা ফেরদৌসী।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, নারীর অংশগ্রহণ এবং সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।