ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাকিমপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০ দফা দাবী আদায়ের লক্ষ্য লিফলেট বিতরন

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল ও সার্থক করতে এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাকিমপুর হিলি উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন শ্রমিকদের হাতে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে অটোরিকশা, পিকআপ, ভ্যান, মাইক্রো বাস, ট্রাক চালক সহ পথচারীদের মাঝে ৩০ দফা শ্রমিকের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্য এবং ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল সার্থক করতে এই লিফলেট বিতরণ করা হয়।

শ্রমিক দাবি গুলোর মধ্যে প্রথম দাবি হচ্ছে, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। এছাড়া ও গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। বন্ধকৃত সার কারখানা চালু করা এবং সার, বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে। সকল ধরনের শিল্প কলকারখানায় শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে। সর্বশেষ গণভোটে প্রতিফলিত জনগনের রায়কে যথাযোগ্য মর্যাদা দিয়ে “জুলাই জাতীয় সনদ) এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে বলে লিফটের মাধ্যমে আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম, সেক্রেটারি মোঃ আল আমিন, পৌর শাখার সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাব্বির হোসেন, বোয়ালদাড় ইউনিয়ন যুব বিভাগের আহবায়ক মেহেদী হাসান খান, জামায়াতের নেতা সাইদুল ইসলাম সহ আরও অনেকে।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম বলেন, আগামীকাল ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল ও সার্থক করার লক্ষ্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেই কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় হাকিমপুর হিলিতে শ্রমিকদের ৩০ দফা ন্যায্য দাবী আদায়ের লক্ষ্য লিফলেট বিতরণ মাধ্যমে শ্রমিক ভাইদের আহবান করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন নিয়ে ইসির সঙ্গে ১৫ দলের সংলাপ শুরু

error: Content is protected !!

হাকিমপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০ দফা দাবী আদায়ের লক্ষ্য লিফলেট বিতরন

আপডেট টাইম : ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর :