হরিপুরে অসহায় পরিবারের পাশে প্রশাসন ও গণমাধ্যমকর্মী
জসীম উদ্দীন ইতি, ঠাকুরগাঁওঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নে অসহায় একটি পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুরে সরেজমিনে ওই অসহায় পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর, উপজেলা মৎস্য অফিসার রাকিবুল হাসান এবং হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শিক্ষা ডটকমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ইতি।অসহায় পরিবারটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে তাদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের এমন আন্তরিক সহযোগিতা পরিবারটির জীবনে কিছুটা হলেও স্বস্তি ও আশার আলো ফিরিয়ে এনেছে।
জসীম উদ্দীন ইতি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নে অসহায় একটি পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুরে সরেজমিনে ওই অসহায় পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর, উপজেলা মৎস্য অফিসার রাকিবুল হাসান এবং হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শিক্ষা ডটকমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ইতি।
অসহায় পরিবারটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে তাদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের এমন আন্তরিক সহযোগিতা পরিবারটির জীবনে কিছুটা হলেও স্বস্তি ও আশার আলো ফিরিয়ে এনেছে।