জসীম উদ্দীন ইতি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নে অসহায় একটি পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুরে সরেজমিনে ওই অসহায় পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর, উপজেলা মৎস্য অফিসার রাকিবুল হাসান এবং হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শিক্ষা ডটকমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ইতি।

অসহায় পরিবারটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে তাদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের এমন আন্তরিক সহযোগিতা পরিবারটির জীবনে কিছুটা হলেও স্বস্তি ও আশার আলো ফিরিয়ে এনেছে।