ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজে সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজে ‘শিক্ষার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ নভেম্বর ২০২৬ সকালে কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আনিস-উজ-জামান স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ বিন মনসুর।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খালিদ বিন মনসুর বলেন, এখন সময় এসেছে আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার, এ জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, কারও সন্তান যেন বিপথগামী না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, অভিভাবকদের সচেতন হতে হবে যেন তাদের সন্তান প্রতিদিন স্কুল-কলেজে ঠিকমতো যাচ্ছে কি না এবং সন্ধ্যার পরে অবশ্যই ঘরে ফেরাতে হচ্ছে কি না। যদি সন্ধ্যার পরে ঘরে ফেরানো যায়, তবে বিশেষ করে মাদকের করাল গ্রাস থেকে সন্তানদের রক্ষা করা সম্ভব হবে। তিনি ভালো রেজাল্ট এবং ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে উপস্থিতি বৃদ্ধির জন্য শিক্ষকদের বেশি বেশি হোম ভিজিট করার তাগিদ দেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী শুধু আপনাদের সন্তান নয়, এটা দেশের সম্পদ এবং এই সম্পদকে যথাযথভাবে মানুষের মতো মানুষ করার দায়িত্ব আমাদের সবার। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরও আন্তরিক হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান ও খোকসা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রায়হানুল হক। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রিয়াজুল হক।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধী ও স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

খোকসায় শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

error: Content is protected !!

খোকসায় শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজে সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ৭ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :