ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সড়ক দুর্ঘটনায় নগরকান্দা পৌর মেয়রের স্ত্রী -পুত্রসহ নিহত ৪, এয়ার এম্বুলেন্স যোগে মেয়রকে ঢাকায় প্রেরণ

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার, তার ছেলে গোবিন্দ সরকারসহ চারজন নিহত হয়েছেন।

এ ঘটনায় মেয়রের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে এয়ার এম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বুধবার রাত নয়টার দিকে ঢাকা খুলনা-মহাসড়কের নগরকান্দা উপজেলার কালিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় আহত মেয়র নিমাই চন্দ্র সরকারের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে। দুর্ঘটনায় মেয়রের স্ত্রী পুত্র সহ মো. কামাল হোসেন (৪০) নিহত হয়েছেন।

এছাড়া আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিবেশী পলাশ নামের একজন মারা গিয়েছেন বলে যানা যায়।

স্থানীয় সূত্র জানায়, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে মাইক্রোবাসে জেলার ভাঙ্গা উপজেলায় গিয়েছিলেন।

ভাঙ্গা থেকে নগরকান্দা ফেরার পথে ঢাকা – খুলনা মহাসড়ক থেকে ভাঙ্গা–নগরকান্দা সড়কে নামার সময় বাগেরহাট থেকে ঢাকাগামী জিএস পরিবহনের একটি বাস মাইক্রোবাসের মাঝ বরাবর ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫) ও তাঁদের প্রতিবেশী কামাল নিহত এবং মেয়র ও তার ছেলে গবিন্দসহ বেশ কয়েকজন আহত হন।
স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক গোবিন্দ সরকারকে (২৫) মৃত ঘোষণা করেন।

পরে মেয়রকে মুমূর্ষু অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মাইক্রোবাস ও বাসের সাত যাত্রীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে আসার পর মেয়র পুত্র গোবিন্দকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। এবং মেয়র নিমাই চন্দ্রকে ফরিদপুরে পাঠানো হয়। অরো কয়েকজনের অবস্থা আশংকা জনক রয়েছে বলে যানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সড়ক দুর্ঘটনায় নগরকান্দা পৌর মেয়রের স্ত্রী -পুত্রসহ নিহত ৪, এয়ার এম্বুলেন্স যোগে মেয়রকে ঢাকায় প্রেরণ

আপডেট টাইম : ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
সময়ের প্রত্যাশা ডেস্ক : :