ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে -এডভোকেট লিয়াকত সিকদার

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত সিকদার বলেছেন, ‘আজকের দিনে আমরা হাসব। শিশুর মতো হাসব। কারণ বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। আজ শিশু দিবস। বঙ্গবন্ধুর জন্মদিন।’

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার মহানায়ক। বঙ্গবন্ধুর জীবনী তোমরা পড়বে।তার জীবনী যত পড়বে তোমাদের জীবন তত মহৎ হবে। তোমাদের জীবন তত পবিত্র হবে। এমন মহৎ মানুষ কিন্তু তার হৃদয় ছিল অনেক বড়। তিনি ছিলেন নির্লোভ, তাই তিনি দেশকে স্বাধীন করতে পেরেছিলেন। স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে। স্মার্ট ছাত্রছাত্রী হতে ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসেও ভালো হতে হবে। তাহলে তোমাদের মধ্যে নেতৃত্বের গুনাবলী আসবে। তোমরা স্মার্ট বাংলাদেশ গড়তে উপযুক্ত হবে। তবেই তোমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে।

তোমরা বড় হয়ে কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ সাংবাদিক হবে, রাজনীতিবিদ হবে। কেউ দেশে থাকবে, কেউ বিদেশে যাবে। কিন্তু তোমরা কখনো বাবা-মাকে ভুলে যাবে না, শিক্ষককে ভুলে যাবে না। আর বাংলাদেশকে ভুলে যাবে না।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা পদ্মা সেতু করে দিয়েছেন। এ অঞ্চল এখন শিল্পোন্নত হবে। আমাদের এ এলাকায় আর অভাব থাকবে না।’

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজারে অবস্থিত ‘ইকরা কিন্ডারগার্টেন স্কুল’-এ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত সিকদার এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিক্ষার্থীদের শিক্ষাপোকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন, দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকাদ্দেস হোসেন মোল্যা, দাদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান (আব্দুল হাই) প্রমুখ।

এর আগে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ইকরা কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এডভোকেট লিয়াকত সিকদার বৃহস্পতিবার উপজেলার গুনবহা ইউনিয়নের নদেরচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখর ইউনিয়নের সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় এবং পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাটি খুঁড়ে জমানো সোনার কণায় প্রেমিকার জন্য আংটি বানালেন যুবক

error: Content is protected !!

স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে -এডভোকেট লিয়াকত সিকদার

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :