ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সোনামসজিদ বন্দরে আগুন পুড়ল ভারতীয় পণ্যবাহী ট্রাক

দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ভেতরে ব্লিচিং পাউডারভর্তি ভারতীয় একটি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৩টার দিকে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ৫ নম্বর গেটের পার্শ্বে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পানামা কর্তৃপক্ষ জানায়, ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে বুধবার আড়াইটার দিকে ব্লিচিং পাউডারভর্তি একটি ট্রাক পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডের ভেতরে প্রবেশ করে। প্রায় আধা ঘণ্টা পর হঠাৎ ওই ট্রাকে আগুন ধরে যায়। মুর্হুতেই আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা অপর একটি গমবোঝাই ভারতীয় ট্রাকে আংশিক আগুন লাগে।

এছাড়া পার্শ্ববর্তী একটি বাংলা ট্রাকের কেবিনে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। এ সময় পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ফায়ার ম্যান ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ব্লিচিং পাউডারভর্তি ভারতীয় একটি ট্রাক ভষ্মিভূত হয়।

এছাড়া একটি গমবোঝাই ভারতীয় ও একটি বাংলা ট্রাকের কেবিন পুড়ে যায়। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে দ্রুত পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডের ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ব্লিচিং পাউডারভর্তি ভারতীয় একটি ট্রাক ভষ্মিভূত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে একটি গমবোঝাই ভারতীয় ও একটি বাংলা ট্রাকের। ব্লিচিং পাউডার গরম হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, আগুনে ব্লিচিং পাউডারভর্তি ভারতীয় একটি ট্রাক ভষ্মিভূত হয়েছে। টানা ১৪দিন ভারতে আটকে ছিল ট্রাকটি। প্রচন্ড তাপদাহে ব্লিচিং পাউডার থেকে আগুনে সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির নিরুপন করা সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সোনামসজিদ বন্দরে আগুন পুড়ল ভারতীয় পণ্যবাহী ট্রাক

আপডেট টাইম : ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :