ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর চিকিৎসাসেবা ও পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের  নির্দেশে বানৌজা ‘সমুদ্র জয়’ গতকাল শনিবার সেন্টমার্টিন দ্বীপে দিনব্যাপী বিনা মূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে। এর পাশাপাশি দ্বীপটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়।

আইএসপিআর জানায়, এ কার্যক্রমে দ্বীপটির  স্থায়ী জনগোষ্ঠীর পাশাপাশি সেখানে যাওয়া পর্যটকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়।  চিকিৎসা ক্যাম্পেইনে পাঁচ শতাধিক মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ  দেওয়া  হয়।
সেন্টমার্টিন দ্বীপের জনসাধারণের  স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী তাদের পাশে থাকবে এবং এ ধরনের সেবামূলক ক্যাম্পেইন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দ্বীপবাসী আশা প্রকাশ করে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ‘সমুদ্র জয়’-এর প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও নাবিকদের সমন্বয়ে সর্বমোট ১৫০ জন নৌ সদস্য অংশ নেন। তারা পর্যটকদের কাছে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় সকলের করণীয় বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় একটি পর্যটনকেন্দ্র। মূল ভূখণ্ড থেকে বেশ খানিকটা দূরে সমুদ্রে অবস্থিত হওয়ায় এ দ্বীপে  স্থায়ীভাবে বসবাসরত প্রায় সাড়ে সাত হাজার বাসিন্দার জন্য  স্বাস্থ্যসেবা অপ্রতুল। এ ছাড়া বর্তমানে পর্যটকদের ব্যাপক উপস্থিতির কারণে দ্বীপটিতে স্বাস্থ্যসেবার চাহিদা  বেড়েছে। একই সঙ্গে দ্বীপের বাসিন্দারা পর্যটক সমাগমকে অভিনন্দন জানালেও কিছু ক্ষেত্রে স্থানীয় ও পর্যটকদের অসচেতনতার কারণে যেখানে-সেখানে ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য দ্বীপটির সৌন্দর্য ও জীববৈচিত্র্যকে ব্যাহত করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ হাইটেক পার্কে নিয়োগ, চাকরি পাবেন ৩৩ জন

error: Content is protected !!

সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর চিকিৎসাসেবা ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :