দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মোহাম্মদ আবু নাছেরঃ নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭ মার্চ ) নোয়াখালীর সেনবাগ পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভোজনবিলাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক। পৌর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আবদুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভা জামায়াতের সহ-সভাপতি ডাঃ আবু জাফর মো. তৈয়ব, পৌর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন এবং বায়তুলমাল সম্পাদক হাফেজ মো. হারুন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা জাকের হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী বেলাল হোসেন, সেনবাগ উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আমিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, ন্যায় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আবু নাছেরঃ
নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৭ মার্চ ) নোয়াখালীর সেনবাগ পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভোজনবিলাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক।
পৌর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আবদুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভা জামায়াতের সহ-সভাপতি ডাঃ আবু জাফর মো. তৈয়ব, পৌর জামায়াতের সহ-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন এবং বায়তুলমাল সম্পাদক হাফেজ মো. হারুন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা জাকের হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী বেলাল হোসেন, সেনবাগ উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আমিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, ন্যায় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।