ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সীমান্ত দিয়ে আবারও ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

জসীমউদ্দীন ইতি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে আবারও নারী ও শিশুসহ পাঁচজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। পরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

আটকরা হলেন—

পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামের বিনয় চন্দ্র রায়ের ছেলে শ্রী রামবাবু রায় (১২)

একই গ্রামের গায়নামা রায়ের কন্যা আদুরী বালা (৩০)

দিনাজপুর জেলার বিরল উপজেলার রানীপুকুর গ্রামের সফিউদ্দীনের ছেলে আনিসুর রহমান (৪১)

একই উপজেলার বোচাহাট গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২)

রবিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে একরামুল হক (২৮)

এর আগেও কয়েক দফায় পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বেশ কিছু নারী, পুরুষ ও শিশুকে ঠেলে পাঠায় বিএসএফ।

এ বিষয়ে বিজিবির ফকিরগঞ্জ কম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, সীমান্তে আটক ৫ জনের বিরুদ্ধে মামলা করে শনিবার বিকালে তাদের পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘আটকদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না -এমপি চাঁদ

error: Content is protected !!

সীমান্ত দিয়ে আবারও ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

আপডেট টাইম : ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :