ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার স্থায়ীভাবে বহিষ্কার

আজিজুর রহমান:

নিষিদ্ধ সংগঠন ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়াকে দলীয় পদসহ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, দলীয় নীতিমালা লঙ্ঘন, অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং বিভিন্ন গুরুতর কার্যকলাপের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।

গত শনিবার (১৪ নভেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের ৪৭(১) ও ৪৭(১০) ধারা অনুযায়ী তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক নীতিমালার গুরুতর লঙ্ঘন, দলীয় শৃঙ্খলাভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ধৃষ্টতাপূর্ণ ও গর্হিত কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা রক্ষার স্বার্থে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। এর ফলে তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আর কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না।

এদিকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রকাশের আগেই দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিলেন দেলোয়ার হোসেন। ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে রাজনৈতিক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিতে তিনি ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার আবেদন করেন।

তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানা গেছে।

তবে সংবাদ সম্মেলনের আগেই জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। ফলে পদত্যাগের ঘোষণা দেওয়ার আগেই দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ হারালেন দীর্ঘদিন ধরে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা এই নেতা।

দেলোয়ার হোসেনের বহিষ্কারের ঘটনায় সালথার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে পদত্যাগের ঘোষণা দেওয়ার উদ্যোগ এবং এর আগেই জেলা আওয়ামী লীগের বহিষ্কারের সিদ্ধান্ত প্রকাশের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

এ বিষয়ে মো. দেলোয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত

error: Content is protected !!

সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার স্থায়ীভাবে বহিষ্কার

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :