ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে ৬টি নৌকা, ২টি স্বতন্ত্র প্রার্থী জয়ী

ফরিদপুরের সালথা উপজেলার ৮টি ইউনিয়নের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর ভেতর ৬টিতে নৌকা মার্কা ও ২টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ণ করেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ শান্তি ও শৃঙ্খলার সাথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আটঘর ইউনিয়নের জয়কাল গ্রামের গর্জন মোল্যা (৮০) স্থানীয় প্রাইমারী স্কুলে দুপুরে ভোট দিতে এসে বলেন, এত সুন্দর ভাবে আমার ভোট আমি দিতে পারবো বুঝতে পারিনি।
রামকান্তপুর ইউনিয়নে আহসান হাবীব (২৮) বলেন, আমার জীবনে এই প্রথম ভোট আমার পছন্দের প্রার্থীকে দিতে পেরে আমি অনেক খুশি। গতকাল বৃহস্পতিবার সালথা উপজেলার নির্বাচন কর্মকর্তা তিলায়েত হোসেন উপজেলা হল রুমে বেসরকারি ভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বিজয়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ হলো, ১.আটঘর – শহিদুল হাসান খান সোহাগ (নৌকা) ২. রামকান্তপুর – ইশারত হোসেন (স্বতন্ত্র) ৩. ভাওয়াল – ফারুকুজ্জামান ফকির মিয়া (নৌকা) ৪. গট্টি – হাবিবুর রহমান লাবলু (নৌকা) ৫. মাঝারদিয়া – আফসার উদ্দিন মাতুব্বর (নৌকা) ৬. সোনাপুর – খায়রুজ্জামান বাবু মোল্লা (নৌকা) ৭. যদুনন্দী -মো. রফিক মোল্লা (স্বতন্ত্র) ৮. বল্লভদী – খন্দকার সাইফুর রহমান সাহিন (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে খাঁটি পণ্যের নতুন ঠিকানা ‘গ্রামের বাজার’

error: Content is protected !!

সালথায় সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে ৬টি নৌকা, ২টি স্বতন্ত্র প্রার্থী জয়ী

আপডেট টাইম : ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :