সালথায় ভূমি সপ্তাহে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভূমি অফিসে না ভূমি সেবা গ্রহণ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ভূমি সপ্তাহ ২০২২ইং উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা ভূমি অফিসের চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ভূমি অফিসে চত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজল খন্দকার, অফিস সহকারী রবিউল ইসলাম, সোনাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার বলেন, ভূমি সেবাগ্রহীতাদের জন্য ই-মিউটেশন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান কপি ইত্যাদি কার্যক্রম সরাসরি প্রদানের কার্যক্রম গ্রহণ করার বলা হয়েছে। আরও পড়ুনঃ মাগুরায় রেল কর্মী লিটু বিশ্বাসের শরীরের ১৬ টুকরো লাশ উদ্ধার, নাউভাঙ্গা গ্রামবাসীরা বিচার চেয়ে মানববন্ধন
ভূমি অফিসে না ভূমি সেবা গ্রহণ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ভূমি সপ্তাহ ২০২২ইং উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা ভূমি অফিসের চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ভূমি অফিসে চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজল খন্দকার, অফিস সহকারী রবিউল ইসলাম, সোনাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার বলেন, ভূমি সেবাগ্রহীতাদের জন্য ই-মিউটেশন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান কপি ইত্যাদি কার্যক্রম সরাসরি প্রদানের কার্যক্রম গ্রহণ করার বলা হয়েছে।