ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় ইউপি সদস্য উপর হামলার ঘটনায় সংঘর্ষে আহত ১০ দোকানঘর ভাংচুর

ফরিদপুরের সালথায় ইউপি সদস্য উপর হামলার ঘটনায় গ্রাম্য দুদলের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত বসতঘর ও দোকানঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষচলাকালে অন্তত ৭টি বসতঘর ও ২টি দোকানঘর হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্য দলাদলি ও স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে একই গ্রামের বাসিন্দা বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্লা ও তার প্রতিপক্ষ লুহু কাজীর সাথে দীর্ঘদিন ধরে রিবোধ চলে আসছিল।

এরই জের ধরে বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে লুহু কাজী ফুলবাড়িয়া বাজার থেকে মাহিন্দ্র গাড়িতে নিজ বাড়ির উদ্দেশ্য রওনা হলে বল্লভদী ইউনিয়নের নিশাতলা নামক এলাকায় আসলে মাহিন্দ্র গাড়ি রোধ করে লুহু কাজীর উপর অতর্কিত হামলা করে ইউনুস মোল্লার সমর্থক রোকন মোল্লার ছেলে মোস্তফা মোল্লা, বাচ্চু মোল্লা, শফিক মোল্লা, ডিয়ার মোল্লাসহ ১০-১৫জন । এতে লুহু কাজী গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায় পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে পিসলাইল মুন্নুর শেখের দোকানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এই খবর ছড়িয়ে পড়লে তারপরে এসে মুন্নু শেখে দোকান ভাংচুর করে ইউনুস মোল্লা সমর্থকরা।

এঘটনায় লুহু কাজীর ভাতিজা আনোয়ার কাজী ১৩জন কে আসামি করে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এই হামলার খবর এলাকায় মুহুর্তের ছড়িয়ে গেলে রাতেই উভয় গ্রুপের শতশত লোকজন দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, শরকি, টেটা ও ইটের টুকরো নিয়ে পূর্ব ফুলবাড়িয়া ও পিসনাইল গ্রামে এ সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় ৭টি বসতঘর ও ২টি দোকানঘর হামলা চালিয়ে ভাঙচুর করে উত্তেজিত সংঘর্ষকারীরা। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

আরও পড়ুনঃ স্বর্ণের বার ছিনতাই; এএসআই সহ আটক-২ 

খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষকারীদের ইটের আঘাতে ও হামলায় সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০জন আহত হয়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল প নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। এলাকা এখন শান্ত অবস্থা বিরাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সালথায় ইউপি সদস্য উপর হামলার ঘটনায় সংঘর্ষে আহত ১০ দোকানঘর ভাংচুর

আপডেট টাইম : ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :