ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় সাবেক ছাত্রলীগ নেতার গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদপুরের সালথায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল মাতুব্বর ও সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সালথা উপজেলার তাওহিদি জনতা ও ওলামা মাশায়েখ এর ব্যানারে সালথা বাইপাস সড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সালথা মডেল মসজিদের ইমাম রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি ছাত্রশিবির, ইসলামি আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম, বাংলাদেশ যুব মজলিশ, সাধারণ ছাত্র জনতাসহ অন্যান্য ইসলামি সমমনা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিতিদের মধ্য হতে সালথা মডেল মসজিদের ইমাম রবিউল ইসলাম বলেন বিগত সময়ে ঘটে যাওয়া বিষয়ে নিন্দা জানিয়ে নাজমুল মাতুব্বরসহ সংশ্লিষ্টদের বিচার দাবী করেন। বিস্তারিত জানতে অভিযুক্ত নাজমুল মাতুব্বরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এই বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স গিয়েছিল। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসঙ্গত, গত ০৯ আগষ্ট, ২০২৪ তারিখ উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে জুমার নামাজের বয়ানে আওয়ামী লীগ সরকারের জুমুল-নির্যাতন নিয়ে কথা বলার কারণে হাফেজ মাওলানা মুজাহিদুল হক (৩৫) নামে এক ইমামের চাকরি যায়। ইমামের চাকরিচ্যুতের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা হয় এবং বিভিন্ন পত্র-পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদও প্রকাশিত হয়।

পরবর্তীতে গত ২২ আগষ্ট আসরের পর বিষয়টি নিয়ে স্থানীয় ওলামায়ে কেরাম বসে সমাধান করে উক্ত ইমামকে চাকরিতে পুনর্বহাল করে। সন্ধ্যায় ফেরার পথে ওলামায়ে কেরামের উপর হামলা চালায় মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফছার মাতুব্বরের ছেলে ও উক্ত মসজিদ কমিটির সভাপতি স্বপন মাতুব্বরের ভাই সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল মাতুব্বর।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে

error: Content is protected !!

সালথায় সাবেক ছাত্রলীগ নেতার গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
এফ. এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :