ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় রাতে ককটেল বোমা বিস্ফোরণ রাতেই বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমন খবরে চাউর এলাকা । বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের সালথা সরকারি কলেজ মাঠের পাশে সড়কের ওপর এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিস্ফোরিত ককটেলসহ নাশকতার কাজে ব্যবহৃরত সরঞ্জাম। তারমধ্যে ৩টি বিস্ফোরিত ককটেল বোমার টিনের কৌটার অংশ, দেশীয় অস্ত্র ১১টি কাতরা, ৪টি স্টিলের পাইপ, ৫টি লোহার রড, ১২টি বাঁশের লাঠি, ১৬ জোড়া স্যান্ডেল, ৪২টি ইটের ভাঙ্গা টুকরা ও ১৯ টুকরা লাল কচটেপের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বিস্ফোরণের ঘটনায় সালথা থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বাদী হয়ে বিস্ফোরণ দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে স্থানীয় বিএনপির ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তরকৃতরা হলেন, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের মো. মহিদ্দীন মাতুব্বরের ছেলে উপজেলা বিএনপির প্রচার সম্পদক মো. নাছির মাতুব্বর (৪৩), আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের মৃত তফছির উদ্দীনের ছেলে বিএনপি কর্মী আমিনুল ইসলাম (৩৮) ও পাশের কিত্তা গ্রামের মৃত আছির উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৪৪)।

স্থানীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সালথা কলেজ মাঠের পাশে হঠাৎ করে পরাপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ হয়। তখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তারা দেখেনি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার বিকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুঁটে গেলে তাদেরকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে দুর্বৃত্তরা। এতে আমাদের দুই এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ শর্টগানের ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতমানা ৪০-৫০ জনের নামে বিস্ফোরণ দ্রব্য আইনে একটি হয়েছে।

তিনি আরো বলেন, মামলা রুজু হওয়ার পর বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্য জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচারের মুখোমুখি হবেন, মব নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

error: Content is protected !!

সালথায় রাতে ককটেল বোমা বিস্ফোরণ রাতেই বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
এফ.ম আজিজুর রহমান :