ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

দীর্ঘ ৩ বছরের প্রেমের সম্পর্ক ভাটা পড়ায় ফরিদপুরের সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক তরুণী। প্রেমিক আজাদ মৃধা (২২) উপজেলার গট্টি ইউনিয়নের দরগা গট্টি গ্রামের আইয়ুব মৃধার ছেলে।

শুক্রবার (১২ মে) দুপুর ১২টা থেকে প্রেমিকা রহিমা আক্তার (১৮) নামের ওই তরুনী বিয়ের দাবিতে প্রেমিক আজাদ মৃধার বাড়ির সামনে অনশনে বসেছে। রহিমা একই ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের রশিদ শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় ১ বছর আগে ও এই মেয়েটি আজাদের বাড়িতে আসে। পরে স্থানীয়দের মাধ্যমে মিমাংসাও হয়। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় প্রেমিকা রহিমা আক্তার শুক্রবার দুপুরে এখানে এসে অনশনে বসেছে। আর তাদের বিষয়টি গ্রামের সবাই জানে।

রহিমা আক্তার বলেন, রং নাম্বারে আমার সঙ্গে আজাদের পরিচয় হয়। পরে আমাদের মধ্যে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মাঝে-মধ্যেই দু’জনই দেখা করি। আমাদের মধ্যে অনেক বার শারীরিক মেলামেশা হয়। শারীরিক মেলামেশা কারণে আমার পেটে বাচ্চা আসে পরে বিষয়টি তাকে জানালে তার কথা মত বাচ্চা নষ্ট করে দেই। আর বিষয়টি উভয় পরিবারই জানতো। আজাদ গত দেড় বছর আগে সৌদি আরব আমিরাতে চলে যায়। সে বিদেশ থেকে এসে আমাকে বিয়ে করবে বলে। কিন্তু সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত চার মাস আগে থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আপনারাই বলেন, এতো দিনের সম্পর্ক কি ভুলা যায়? আমি নিরুপায়। আমার অবস্থাটা কি কেউ বুঝতে পারছেন?

এদিকে প্রেমিক আজাদের বাবা আইয়ুব মৃধার সাথে কথা হয়। তিনি জানান, আমার ছেলে দেশের বাইরে রয়েছে। এসব বিষয়ে ছেলে কিছুই জানায় নি। ওই মেয়ে আসার পরে আমি আমার ছেলেকে কল দেই আমার ছেলে বলে ওর সাথে তার কোন সম্পর্ক নেই।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মনির মোল্লা বলেন, বিয়ে দাবিতে একটি মেয়ে একটি ছেলের বাড়িতে অনশনে রয়েছে। শুনেছি ছেলেটি বিদেশে থাকে। এখন ওই বাড়িতে মেয়ে টি আছে না চলে গেছে আমি সঠিক বলতে পারছি না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :