ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নেসকোর লাইন সাহায্যকারীর মৃত্যু

-ছবিঃ প্রতীকী।

চাঁপাইনবাবগঞ্জ নেসকোর সাব-স্টেশনে ৩৩ কেভি লাইনের উপরে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৩৩) নামে এক লাইন সাহায্যকারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌণে তিনটার দিকে জেলা শহরের হুজরাপুরস্থ সাব-স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বরিশালের উজিরপুর উপজেলার আটিঁপাড়া গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা আবদুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, ৩৩ কেভি লাইনের ব্রেকার পড়ে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঠিক করতে উঠেন মিজানুর রহমান। কাজ শুরুর আগে তাকে লাইন সাট ডাউন (সংযোগ বিছিন্ন) করার কথা জানানো হয়। এতে কাজ শুরুর পর হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান মিজানুর।

নেসকোর লাইনম্যান আফসারুল হক বলেন, ৩৩/১১ কেভির ওসিআর নষ্ট ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে তা পরিবর্তন করার নির্দেশ আসে। লোকজন নিয়ে সেখানে যায়। সাট ডাউন ক্লিয়ারেন্স কর্মকর্তার নির্দেশে কাজ শুরুর সাথে সাথেই সট সার্কিট হয়। তবে অন্য লাইনে সাট ডাউন করা হয়েছিল। কাজের স্থানে নির্বাহী বা সহকারী প্রকৌশলীর উপস্থিতিতে সাট ডাউন করার কথা থাকলেও সেখানে ছিল একজন উপ-সহকারী প্রকৌশলী।

নেসকো বিদুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, এতো গুরুত্বপূর্ণ কাজে নির্বাহী প্রকৌশলী থাকার কথা থাকলেও তা ছিল না। বড় কর্মকর্তারা থাকলে এমন ভুল হওয়ার সুযোগ কম থাকে। মরদেহ এখন হাসপাতালে রয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাজির হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।

নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিম অভিযোগ অস্বীকার করে বলেন, নিরাপত্তা নিয়ে কোন ধরনের গাফিলতি ছিল না। সকল ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেই কাজ চলছিল। হঠাৎ অন্য লাইনে হাত চলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান মিজানুর। এটি একটি দূর্ঘটনা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক মঈনুল হক লিপু সন্ত্রাসী হামলায় গুরুতর জখম

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নেসকোর লাইন সাহায্যকারীর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :