ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রধানমন্ত্রী কাল ইন্ডিয়ান ওশান কনফারেন্সের উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দুই দিনব্যাপী ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) উদ্বোধন করবেন। আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা জোরদারে আলোচনার জন্য এতে অন্তত ২৫ দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোনেম। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

‘টেকসই ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি ও অংশীদারত্ব’ প্রতিপাদ্য সামনে রেখে ভারত মহাসাগরীয় অঞ্চলকে শক্তিশালী করতে রোডম্যাপ তৈরির লক্ষ্যে মূল স্টেকহোল্ডাররা দুদিনের এ অনুষ্ঠানে এত্রি হবেন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমরা আশা করছি, এ কনফারেন্স থেকে ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলো যে সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তা মোকাবেলায় বেশকিছু সুপারিশ আসবে। এ এলাকার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে যা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

এদিকে সুদানে আটকে পড়া বাংলাদেশীদের বিষয়ে একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘সুদানে আটকে পড়া ৫৫৫ বাংলাদেশীকে ভাড়া করা বিশেষ চারটি ফ্লাইটে জেদ্দায় নেয়া হচ্ছে।

তবে আমাদের নাগরিকদের সুদান থেকে যে গতিতে নিয়ে আসব ভেবেছিলাম, সেটি হয়নি, দেরি হচ্ছে। বৃহস্পতি বা শুক্রবার নাগাদ তারা ঢাকার উদ্দেশে রওনা হবেন।’

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক মঈনুল হক লিপু সন্ত্রাসী হামলায় গুরুতর জখম

error: Content is protected !!

প্রধানমন্ত্রী কাল ইন্ডিয়ান ওশান কনফারেন্সের উদ্বোধন করবেন

আপডেট টাইম : ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :