মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
মুকসুদপুর প্রতিনিধিগোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদত্যাগ করেছেন।বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার মহারাজপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ফরহাদ বেগ বলেন, "আমি মহারাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে ছিলাম। আমি হজ করে এসেছি। আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে আওয়ামী লীগের পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আমি দৃঢ়ভাবে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।"
মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদত্যাগ করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার মহারাজপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ফরহাদ বেগ বলেন, “আমি মহারাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে ছিলাম। আমি হজ করে এসেছি। আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে আওয়ামী লীগের পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আমি দৃঢ়ভাবে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”