মুকসুদপুর প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদত্যাগ করেছেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার মহারাজপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ফরহাদ বেগ বলেন, “আমি মহারাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে ছিলাম। আমি হজ করে এসেছি। আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে আওয়ামী লীগের পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আমি দৃঢ়ভাবে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”