ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে পৃথক অভিযান: ৮৩ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩

ফরিদপুর জেলা প্রতিনিধি

মঙ্গলবার (২৭ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা ও মধুখালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৩ বোতল স্কাফ সিরাপ, ২০ বোতল ফেয়ারডিল ও ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৯ হাজার টাকা।

এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী বড়শ্রীবড়দী এলাকার রেলগেটসংলগ্ন ভাঙ্গা-খুলনা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ৩৩ বোতল স্কাফ সিরাপ ও ১০ বোতল উইনসেরেক্স সিরাপসহ এসএম টুটুল (৪০) ও মো. শাহিন আকনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের মূল্য ১ লাখ ২৯ হাজার টাকা।

অপরদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে মধুখালী উপজেলার ভেল্লাকান্দি এলাকায় গড়াই সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ বোতল স্কাফ সিরাপ ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মো. জহিরুল ইসলাম (২৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

এসআরবি-১০ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে পৃথক অভিযান: ৮৩ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :