ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় প্রতিবন্ধীর চারটি ছাগল পুড়ে ছাই

-প্রতীকী ছবি।

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে মশার কয়েলের আগুনে খোরশেদ মাতুব্বর নামে এক অসহায় প্রতিবন্ধীর চারটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। জানা যায়, এতে ওই অসহায় প্রতিবন্ধীর পরিবার অসহায় হয়ে পড়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবন্ধী খোরশেদ মাতুব্বর বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী হয়ে ঘরে পড়ে আছি। আমার চার ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। ছেলেরা যার যার মতো উপার্জন করে চলে। আমি, স্ত্রী ও মেয়েকে নিয়ে আলাদা থাকি। কিন্তু আমার উপার্জন করার সক্ষমতা নেই। আমার স্ত্রী হাঁস-মুরগি ও ছাগল লালন-পালন করে জীবিকা নির্বাহ করে।
এ বিষয়ে তিনি আরো বলেন, মঙ্গলবার রাতে রান্নাঘরের ভেতরে চারটি ছাগল বেধে রেখেছিলাম। পরে সেখানে একটি মশার কয়েল জ্বালিয়ে রাখি। রাত ১১টার দিকে হটাৎ রান্নাঘরে আগুন লেগে যায়। ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এতে রান্না ঘরটিসহ চারটি ছাগলই পুড়ে ছাই হয়ে যায়। আমার একমাত্র আয়ের মাধ্যমও আজ পুড়ে ছাই হয়ে গেল।
এ বিষয়ে ভাওয়াল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া বলেন, আগুনে প্রতিবন্ধী খোরশেদের রান্নাঘরে চারটি ছাগল পুড়ে মারা গেছে বলে শুনেছি।
এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খোঁজখবর নিয়ে ওই প্রতিবন্ধীর পাঁশে দাড়াবো। সরকারিভাবে অনুদান পৌছে দেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী

error: Content is protected !!

সালথায় প্রতিবন্ধীর চারটি ছাগল পুড়ে ছাই

আপডেট টাইম : ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
এফ. এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :