ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় পুলিশের বাঁধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির পূর্বঘোষিত, সারাদেশের সাথে একযোগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচনসহ, ১০ দফা দাবির পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের সালথায় পুলিশের বাধা উপেক্ষা করে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করে। সোমবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার কাউলিকান্দা সড়কে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।

সরকারের পদত্যাগ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজবন্দির মুক্তির দাবি ও ১০ দফা আদায়ের লক্ষ্যে দলীয় জোটের গণঅবস্থান কর্মসূচি শেষ হয়।

তারা বলেন, বর্তমান সরকারের পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমেই এই সরকারের বিদায় হবে ইনশাআল্লাহ। অবস্থান কর্মসূচি থেকে আগামী ১৬ জানুয়ারি জেলা উপজেলায় বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃবৃন্দ।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান (হবি), বিএনপি নেতা এনায়েত হোসেন, আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম, কেন্দ্রীয় ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক এইস এম সামচউদ্দিন, সালথা উপজেলা ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে বাদ দিয়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সম্ভব নয়: ওমান

error: Content is protected !!

সালথায় পুলিশের বাঁধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :