ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ মেজর হালিমের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর – ২ আসনের সালথা উপজেলার সালথা সদর বাজারসহ কয়েকটি বাজারে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছেন আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য,ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাংলাদেশ সেনাপরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর ( অবঃ) আতমা হালিম ।

রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এই লিফলেট ও গণসংযোগ করতে দেখা গেছে তাকে। “শেখ হাসিনার সরকার বার বার দরকার” ফরিদপুর -২ আসনের উন্নয়ন, শান্তি,সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ গড়ার স্বার্থে – আসুন সবাই মিলে কাজ করি একসাথে।

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন এই লেখা সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়। জনসংযোগ কালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই আসনে যাকে মনোনয়ন দিবে আমরা তার হয়ে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনবো।

তিনি নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের মধ্যে সংঘর্ষ ও সাংগঠনিক বিষয় নিয়েও কথা বলেন। তিনি বলেন স্থানীয় সংসদ সদস্য থাকতে এতো বড় দ্বন্দ্ব কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এখানে প্রশাসন কে দায়ি করাও ঠিক হয়নি।

বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল এই দলকে এতো সহজে বিভক্ত করা যাবে না। সালথা নগরকান্দা ও কৃষ্ণপুর আসনের আওয়ামীলীগ কে সুসংগঠিত রাখতে যা করা লাগে সব করবো।

তিনি আরো বলেন এদেশের মানুষ আর বিএনপি কে সরকারে দেখতে চায় না। মানুষ তাদের নির্যাতন নিপিড়ন এর কথা ভুলে যায়নি। তাই বিএনপি যতোই লাফালাফি করুক না কেন কোন লাভ হবে না।

লিফলেট ও জনসংযোগ এর আগে সকালে লক্ষনদিয়া – জুগিডাঙ্গা একটি মসজিদ আর্থিক অনুদান প্রদান করেন।

এইসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার বাচ্চু মাতুব্বর, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু, আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন, যুবলীগ নেতা লুৎফর রহমান, রাসেল খাঁন প্রমূখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সম্পদভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন প্রশিক্ষণ শেষ

error: Content is protected !!

সালথায় নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ মেজর হালিমের

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :