ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় নিজ দোকানের ভিতর থেকে যুবকের লাশ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের সালথায় আবেদ শেখ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে নিজ দোকানের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক গোপালিয়া গ্রামের ছাকেল শেখের ছেলে। তবে এটি হত্যা- নাকি আত্মহত্যা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।

নিহত আবেদের স্ত্রী সুমাইয়া আক্তার বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে দোকানের সামনে আড্ডা দেওয়া লোকজন চলে যাওয়ার পর আমার শাশুড়ী আমাকে দোকানে গিয়ে ঘুমাতে বলেন। আমি দোকানে যাওয়ার পর আমার স্বামী আর আমি শুয়ে মোবাইলে একটি মুভি দেখি। এ সময় মশায় কামড়ালে আবেদ আমাকে বলে, তোমাকে মশায় কামড়াচ্ছে তুমি বাড়িতে গিয়ে ঘুমাও।

পরে আমাকে বাড়িতে এগিয়ে দিয়ে সে আবার দোকানে গিয়ে ঘুমায়। সকালে ওঠে তার লাশ পাই দোকানের ভিতর। কিভাবে কি হয়েছে, তা বুঝতে পারছি না। আমার বা পরিবারের কারো সাথেও কোনো ঝগড়া-ঝাটি হয়নি বলেও তিনি জানান।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়না তদন্তের রির্পোট হাতে পেলেই জানা যাবে। এ ঘটনায় বুধবার সকালে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাড়িঘর নিরাপদ রাখতে নবীজির শেখানো ৫ আমল

error: Content is protected !!

সালথায় নিজ দোকানের ভিতর থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :