ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ফরিদপুরের সালথায় পাশাপাশি তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ গামছা দিয়ে বেঁধে রেখে নগদ টাকা এবং স্বর্ণালংকারসহ মালামল লুট করে নিয়ে বলে জানা গেছে। রবিবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের বিজিবি সদস্য কাজী সাইদুল হক নিলু, মো. সোহেল মাতুব্বর ও মো. রবিউল হাসান রবিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোহেল মাতুব্বরের স্ত্রী নার্গিস সুলতানা বলেন, ঘটনার রাতে আমার স্বামী বাড়িতে ছিলেন না। তিনি আটরশি দরবার শরিফে ছিলেন। বাড়িতে আমি আর আমার সন্তান ছিলাম। রাত আনুমানিক আড়াইটার আমাদের বাথরুমের ভেন্টিলেটার ও টিনের চালা টেকে ৫-৬ জনের মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। তারা প্রথমে আমাদের দুজনের হাত-পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। পরে ডাকাতদল ঘরের ভেতরে আলমারিতে থাকা নগদ ৪ লাখ টাকা, ১.৫ ওজনের স্বর্ণালংকার, ৬.৫ ভরি ওজনের রুপার চেইন ও নুপুর, মোবাইল ও টিভি লুট করে নিয়ে যায়।

আরেক ভুক্তভোগী বিজিবি সদস্য কাজী সাইদুল হক নিলুর স্ত্রী জুলিয়া বেগম বলেন, আমার স্বামী বাড়িতে ছিলেন না। বাড়িতে আমি আর আমার শাশুড়ি ছিলাম। ডাকাতদল দরজা ভেঙে আমার ঘরে প্রবেশ একইভাবে আমাদের হাত-পা ও মুখ বেঁধে রেখে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ৪.৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও মোবাইলসহ মালামাল লুট করে নিয়ে। একই সময় প্রতিবেশী রবিউলের ঘরে ঢুকে নগদ ১৭ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। তবে রবিউলের পরিবারের সদস্যরা কেউ ডাকাতির ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তিনি আরও বলেন, ডাকাতদলের সদসস্যদের মুখে মাক্স ও মাফলার পেঁচানো ছিল। তবে তারা আঞ্চলিক ভাষায় কথা বলেছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে ভুক্তভোগিদের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়েছে। মামলা অনুয়ায়ী দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জমানো খাবারে বানানো কেকেও ছাড় নেই, বন্দিদের জীবন নরক বানানোর হুমকি বেন গভিরের

error: Content is protected !!

সালথায় তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট টাইম : ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :