ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় জেলা প্রশাসকের সাথে জন্ম- মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মতবিনিময়

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন জন্ম মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সাথে জেলা প্রশাসক ( ডিসি) মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সোনাপুর ইউনিয়নের আয়োজনে উক্ত পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে বাংরাইল ভূমি অফিস পরিদর্শক করেন।

সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খায়রুজ্জামান বাবু মোল্লার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন, ফরিদপুর সহকারী কমিশনার ভূমি মোঃ সাজিদুল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ প্রমূখ। এছাড়াও অত্র ইউপির সচিব, ইউপির সদস্যরা উদ্যোক্তা, গ্রাম পুলিশের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য দরকার স্মার্ট সিটিজেন। আপনারা যারা আছেন সরকারি স্মার্ট সিটিজেন আপনারা ভালো ভাবে নিবেন। একটি সুন্দর সমাজ গঠন করার জন্য আপনার ছেলে-মেয়েদের কে যোগ্যভাবে মানুষ করে তুলবেন।

তিনি আরও বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনে যদি কোন মেম্বার, সচিব, গ্রাম পুলিশ ও সংশ্লিষ্টদের ব্যর্থতা ও উদ্যোগ ধরা পরে তাহলে আমরা সেটাও ব্যবস্থা নিব। আমরা চাই সরকার আপনাদের যতটুকু দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটুকু যথাযথভাবে পালন করতে হবে। আপনি বুঝতে পারছেন না এটা কত বড় দায়িত্ব তাই চেয়ার থাকতে চেয়ারের মর্যদা দিতে হবে। চেয়ার হারনোর পর বুঝতে পারবেন আপনি কতবড় দায়িত্ব হারিয়েছেন।

তিনি শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে কোন ছাত্র বা শিক্ষক বাহিরে ঘুরাঘুরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

সালথায় জেলা প্রশাসকের সাথে জন্ম- মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মতবিনিময়

আপডেট টাইম : ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :