ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সালথায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাংগঠণিক আলোচনা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রফ্রন্টের আয়োজনে শুক্রবার বিকাল ৩ টায় সালথা বাজারে সাহিদ সিকদারের ঘরে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়া।

এসময় জেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু মিয়া, সালথা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান সহ জাকের পার্টি ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া বলেন, জাকের পার্টি অন্যান্য দলের চেয়ে ব্যতিক্রম দল। জাকের পার্টি মারামারী হানাহানি করে না। জাকের পার্টি মানুষের রক্ত ঝড়ানোর রাজনীতি করে না। জাকের পার্টি পথভুলা, পথহারা মানুষের পথ দেখায়।

তিনি আরো বলেন, জাকের পার্টি কারো গীবাত করে না। জাকের পার্টি এক নেতার আদর্শে চলে। জাকের পার্টি সব সময় মানুষের চিন্তা করে। তাই সকলে জাকের পার্টির পতাকাতলে সমবেত থাকবেন।

এসময় উপস্থিত ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের উদ্দেশ্যে জাদু মিয়া আরো বলেন, জাকের পার্টি ও তার সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী সংঘর্ষ, মারামারী ও কোন প্রকার অপরাধের সাথে জড়াবেন না। সবাই শান্তিতে থাকবেন। আলোচনা সভা শেষে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত হোসেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার

error: Content is protected !!

সালথায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
এফ.ম আজিজুর রহমান :