ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সালথায় ছাত্রলীগ সভাপতির উপর হামলা

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজারে এ হামলার ঘটনা ঘটে। ফিরোজ খান গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের মমরেজ খানের ছেলে। হামলার ঘটনায় একই কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহকে দায়ী করেছেন আহত ওই ছাত্রলীগ সভাপতি। জবিউল্লাহ গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামের মনির মোল্লার ছেলে।

এ ব্যাপারে ফিরোজ খান রাজ বলেন, আমি গতকাল সন্ধ্যায় বালিয়া বাজারে গিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রিয়ান ভাইয়ের জন্য ধান ক্রয় করতে গিয়েছিলাম। ধান ক্রয় শেষে ইজিবাইকে ধান উঠানোর পরে ঝালমুড়ির দোকানে ঝালমুড়ির অর্ডার দিয়ে ফ্লেক্সিলোডের দোকানে বিকাশ নম্বর থেকে টাকা বের করতে গেলে হঠাৎ পিছন থেকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল জবিউল্লাহসহ ১৫ থেকে ২০জন আমার উপর অতর্কিত হামলা করে এবং এলোপাথাড়ি ভাবে কিল, ঘুষি, থাপ্পর মারে। এসময় স্থানীয় লোকজন তাদেরকে প্রতিহত করে। তিনি আরও বলেন, এ ব্যাপারে ফরিদপুর -২ আসনের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে স্থানীয়ভাবে সালিশ দরবারের মাধ্যমে মীমাংসা করা হবে বলে আশ্বাস পেয়েছি।

অভিযুক্ত ইসমাইল জবিউল্লাহ এর পিতা মনির মোল্লা বলেন, আমার ছেলের এইচএসসি পরীক্ষার সময় রাজ একটি অঘটন ঘটিয়েছিল এজন্য গতকাল এই ঘটনা ঘটেছে বলে আমি জানতে পেরেছি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, সালথা উপজেলা ছাত্রলীগের মধ্যে দুটি গ্রুপ বিদ্যমান। ছাত্রলীগের সভাপতি রায়মোহন রায় (বহিষ্কৃত) এর সমর্থিত কিছু ছাত্রলীগ নেতাকর্মী অপর গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজকে মানতে না পেরে উক্ত ঘটনা ঘটায় বলে জানা যায়।

সালথা থানার চার্য অ‌ফিসার এসআই সৈয়দ আওলাদ হো‌সেন ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ দ্রুত ঘটনাস্থ‌লে যায়। এই বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা প‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত এক

error: Content is protected !!

সালথায় ছাত্রলীগ সভাপতির উপর হামলা

আপডেট টাইম : ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :