ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় গভীর রাতে মুদি দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

ফরিদপুরের সালথা সদর বাজারে গভীর রাতে একটি মুদি দোকানে অগ্নিকান্ডে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াই টার দিকে এ অগ্নিকান্ড ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। মূহুর্তে মধ্যে আগুনের লেলিহানশিখা ছড়িয়ে পড়ে। এঘটনায় কেউ হতাহত হয়নি। বাজারের পুরুরা রোডে কয়েকবছর আগে ওই দোকান শুরু করেন জিহাদুল ইসলাম নামে এক ব্যবসায়ী। তিনি পাইকারী ও খুচরা মুদি মালামাল বিক্রি করেন তিনি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক জিহাদুলের ভাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম জানান, শুক্রবার বেচাকেনা শেষ করে রাত ১১টার দিকে তার ভাই দোকান বন্ধ করেন। এর আগে বিদ্যুতের লাইন ও সুইচ ভালোভাবে চেক করে বন্ধ করে বাসায় চলে যান। বাসায় যাওয়ার পর রাত আড়াই টার দিকে লোকজনের হৈচৈ শুনে বের হয়ে এসে দেখেন তার ভাইয়ের দোকান আগুনে পুড়ছে। আগুনের এ ঘটনায় তাদের ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তার দাবী। আগুন কি ভাবে লেগেছে এই কথা জানতে চাইলে তিনি জানান, দোকানের ভিতর থেকে আগুন লেগেছে কিন্তু আগুনের মূল সুত্রপাতের কারণ বলতে পারেন নি।

সালথা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখানা

error: Content is protected !!

সালথায় গভীর রাতে মুদি দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

আপডেট টাইম : ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :