ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় এ্যাড: জামাল হোসেন মিয়ার শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড: জামাল হোসেন মিয়ার তত্বাবধানে ফরিদপুরের সালথায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় সালথা সদরের বাইপাস সড়কের হারেজ সুপার মার্কেট চত্বরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর আড়াই টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মান্নান মোল্লা, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রিক্তা আক্তার, শহীদ নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, আটঘর ইউনিয়ন পরিষদের সদস্য আক্কাস আলী প্রমুখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জামাল হোসেন মিয়া বলেন, যার জন্ম না হয়ে বাংলার জন্ম হতো না, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব মানচিত্র পেতাম না, যার জন্ম না হলে পৃথিবীর বুকে লাল সবুজের পতাকা পেতাম না, বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ঢাকা ধানমন্ডি ৩২- নম্বরে ১৯৭৫ সালের (১৫ আগস্ট) এই দিনে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছিলো।

ওরা বঙ্গবন্ধুকে হত্যা করেনি; ওরা সেদিন বাংলাদেশের সার্বভৌমত্ব মানচিত্র কে হত্যা করেছে। বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষের হৃদয়ের স্পন্দনকে হত্যা করেছে। ওরা বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগের লাল নিশানা কে হত্যা করতে চেয়েছিলো। ওরা জানে না দেশে লক্ষ মুজিব ঘরে ঘরে জন্ম হয়েছে।

যড়যন্ত্র করে বাংলাদেশ আওয়ামী লীগ কে ধ্বংস করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি রোল মডেল দেশ হিসেবে গড়ে তুলেছেন। তাই আগামীতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখুন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

error: Content is protected !!

সালথায় এ্যাড: জামাল হোসেন মিয়ার শোক দিবস পালন

আপডেট টাইম : ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
এফ.এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :