ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইমামদের সাথে পৌর মেয়রের মতবিনিময়

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন ইমামদের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল বৃহস্পতিবার পৌরসভার সম্মেলন কক্ষে বেলা ১২টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর এলাকার বিভিন্ন মসজিদের ২০ জন ইমাম অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বায়তুল হামদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হুসাইন আহমেদ, উপজেলা পরিষদ মসজিদের ইমাম শওকত আলী শেখ, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা আবু আলী, রেলস্টেশন জামে মসজিদের ইমাম আব্দুল মতিন, তালতলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. রবিউল ইসলাম, পাঞ্জেরী একাডেমী সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।

মতবিনিময় কালে মেয়র মো. সেলিম রেজা লিপন বলেন, ইমাম হচ্ছেন সামাজিক নেতা। আর সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে সমাজে বসবাস করাই সামাজিক নেতার দায়িত্ব। অন্যের ধর্মের অনিষ্ট না করে নিজ ধর্ম সঠিক ভাবে পালন করাই মুসলমানদের কাজ, এটা ইমামদের সমাজের মানুষকে বোঝানোর জন্য কাজ করতে হবে।

অসাম্প্রদায়িক ভাবে আমরা সকল শ্রেণীর মানুষ একসাথে বসবাস করছি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। দেশের প্রত্যক উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছেন এ সরকার। সকল পর্যায়ের উন্নয়নমূলক কর্মকান্ডসহ আলেমদের জন্য শেখ হাসিনা সরকারই বেশি কাজ করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইমামদের সাথে পৌর মেয়রের মতবিনিময়

আপডেট টাইম : ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :