ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র দেশে অপতৎপরতা চালাচ্ছেঃ -ইনু

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আফগানিস্থানে জঙ্গিবাদের উত্থানে বিএনপির মধ্যে তালেবানি জোশ দেখা দিয়েছে। যে কারণে বিএনপি সরকার উৎখাতের ঘোষণা দিচ্ছে। দেশে আজ সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাই তাদের রুখতে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সময়ে দলটির অতীত ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে তিনি বলেছেন, জাসদ ও আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হওয়ায় দেশ মুক্তিযুদ্ধের চেতনার পথে ফিরছে। লাভবান হয়েছে দেশ।

একই সঙ্গে তারা দলের নেত্রীর মুক্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে করুণা ভিক্ষা করছে। এ দ্বিমুখি নীতি গ্রহণ করে আসলে বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে।

তাদের দলের কিছু অপরাধীকে রক্ষা করতে ও কিছু বিচার বন্ধের জন্য তারা হুমকি ধামকি দিচ্ছে, যোগ করেন ইনু।

বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় হাসানুল হক ইনু তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, কেন্দ্রীয় জাসদের সাংগাঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

error: Content is protected !!

সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র দেশে অপতৎপরতা চালাচ্ছেঃ -ইনু

আপডেট টাইম : ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :