দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
গঙ্গাচড়া মহিলা কলেজে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত
গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিরংপুরের গঙ্গাচড়া মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটির আংশিক) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। কলেজের সভাপতি অধ্যাপক এস এম আব্দুল মতিন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান, নায়েবে আমির তাজ উদ্দীন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন ফটিক, বিদ্যোৎসাহী সদস্য আব্দুস ছালাম এবং অধ্যক্ষ রোকন উজ্জামান।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ আবুল কাশেম। এ সময় কলেজের প্রভাষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নবীন শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে নতুন যাত্রাকে স্বাগত জানানো হয়।
গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটির আংশিক) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। কলেজের সভাপতি অধ্যাপক এস এম আব্দুল মতিন লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির নায়েবুজ্জামান, নায়েবে আমির তাজ উদ্দীন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন ফটিক, বিদ্যোৎসাহী সদস্য আব্দুস ছালাম এবং অধ্যক্ষ রোকন উজ্জামান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ আবুল কাশেম। এ সময় কলেজের প্রভাষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নবীন শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে নতুন যাত্রাকে স্বাগত জানানো হয়।