ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাবেক এমপি সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী এ পি এস সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আখতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে অস্বাভাবিক লেনদেনের কারণে আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের বিরুদ্ধে। শিখর মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য।

দুদক মহাপরিচালক জানান, সরকারি চাকরিতে দ্বৈত নাগরিকদের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। দ্বৈত নাগরিকরা অনেক সময় মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত থাকে। এজন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ৬ কোটি ১০ লাখ টাকা বেশি সম্পদ অর্জনসহ অস্বাভাবিক লেনদেনের কারণে মানি লন্ডারিং মামলার সিদ্ধান্ত হয়েছে। আবুল কালাম আজাদের স্ত্রীর সম্পদের হিসাবও দাখিল করতে বলেছে দুদক।

এর আগে, গত ১৫ অক্টোবর শেখ হাসিনার পার্সোনাল সহকারী এ পি এস সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি?

error: Content is protected !!

সাবেক এমপি সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম : ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :