ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের এসএসসির ২০২১ ব্যাচের পরীক্ষার্থীদের টাকা ফেরত দিতে বিভিন্ন টালবাহানা করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে জানা যায়, করোনার কারণে ২০২১ সালে এসএসসি পরীক্ষা সংক্ষিপ্তভাবে নেয় হয়। যার কারণে পরীক্ষার্থীদের ফরম পূরণের সম্পূর্ণ টাকা না রেখে আংশিক টাকা ফেরত দেয়ার কথা। সে কারণে রোববার সাতৈর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আদেশ অনুযায়ী সকল পরীক্ষার্থীদের ৩’শ টাকা করে ফেরত দিবে। এমনকি রোববারেই অফিস সহকারী হাসিবের মাধ্যমে ৫০-৬০জন পরীক্ষার্থীদের ৩’শ এবং ১’শ টাকা করে ফেরত দেন। এর ভেতর কিছু পরীক্ষার্থীরা ওই ৩’শ টাকা ফেরত নিতে রাজি হয়না।
পরীক্ষার্থীদের মধ্যে মো. এনামুল অভিযোগ করে বলেন, আমাদের ফরমপূরণে জন্য মানবিক ও বাণিজ্যিক বিভাগ থেকে ১৯৫০ টাকা এবং বিজ্ঞান বিভাগ থেকে ২১৫০ টাকা নিয়েছে। আমরা. প্রধান শিক্ষকের নিকট জানতে চাওয়া হয় নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীরা মোট কত টাকা করে ফেরত পাবে। প্রধান শিক্ষক আমাদের বলেন, তোমরা পরীক্ষার্থীরা ৩’শ টাকা ফেরত পাবে এর বেশি না। পরে আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে গিয়ে নালিশ করি। মানবিক বিভাগের মো. রনি নামের একজন পরীক্ষার্থীকে ১০০ টাকা ফেরত দিয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ নগরকান্দায় শরীরে পেরেক ঢুকিয়ে ব্যবসায়ীকে হত্যা
প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী বলেন, রশিদ ও এ্যাডমিট কার্ড দেখে টাকা ফেরত দেয়ার নিয়ম। আর প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী ৩০ টাকা করে দেয়া হবে। আর আপনি বিস্তারিত জানতে সহকারী প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম ও অফিস সহকারী মো. হাসিব এর কাছে গিয়ে জানেন।
সহকারী প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম ও অফিস সহকারী মো. হাসিব বলেন, পরীক্ষার্থীদের নিকট থেকে ফরম পূরণের বিজ্ঞান বিভাগের ১৯৫০ এবং মানবিক ও বানিজ্যিক বিভাগের ১৮৫০ টাকা নেয় হয়েছে। আর বোর্ডের ফি ১৭৫০ টাকা। ১০০ টাকা আমরা বেশি নিয়েছি। বোর্ড থেকে ভ্যাট ছাড়া ৪৪ হাজার ২১৫ টাকা ফেরত পেয়েছি। আর পরীক্ষার্থীরা ২১০ জন। নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১১৮ জন এবং অনিয়মিত ৯২ জন।
প্রত্যেক পরীক্ষার্থীরা সাবজেক্ট প্রতি ৩০ টাকা ফেরত পাবে । সে অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থী ২৭০ টাকা পাবে। কিন্তু তাদের দেয়া হবে ৩০০ টাকা। আর অনিয়মিতদের গড়ে ৩ সাবজেক্ট প্রতি ৯০ টাকা পাবে। কিন্তু পরীক্ষার্থীরা আমাদের কাছে বলেছে কমলেশ্বরদী স্কুলে ৩৫০ টাকা ও বোয়ালমারী জর্জএকাডেমী ৫০০ টাকা ফেরত দিয়েছে। আসলে তারা পরীক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা নিয়েছিল তাই তারা বেশি ফেরত দিয়েছে। আমরা কি নিজস্ব পকেট থেকে বাকি টাকা দিব।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মাদ আনোয়ার হোসেন বলেন, গত রোববারে কিছু পরীক্ষার্থীরা আমার কাছে মৌখিক অভিযোগ করেন। পরে আমি সাতৈর স্কুলের প্রধান শিক্ষককে বলে দিয়েছি; বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ৫’শ এবং মানবিক ও বাণিজ্যিক বিভাগের পরীক্ষার্থীদের ৪’শ টাকা ফেরত দিতে বলা হয়েছে। সঠিকভাবে পরীক্ষার্থীদের টাকা ফেরত না দিলে প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতৈর স্কুল পর্ষদের সভাপতি সৈয়দ সাইদুর রহমান সজল বলেন, ২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীরা কিছু টাকা ফেরত পাবে শুনেছি। তবে কত পাবে সেটা আমার জানা নাই। আমি বলে দিয়েছি; যে টাকা পরীক্ষার্থীরা পাবে তাদের কে দিয়ে দিতে।
সোমবার মানবিক শাখার পরীক্ষার্থীদের ৪’শ এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ৫’শ টাকা দিচ্ছে। এর আগে যে পরীক্ষার্থীদের অনেকে ৩’শ টাকা বা তার কম নিয়ে ছিল তাদেরকে ডেকে এনে বাকি টাকা দেয়ার কথা বলা হয়েছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ 





















