ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাইকেলের সিটে মিলল সোয়া কোটি টাকার সোনা উদ্ধার

কুষ্টিয়ায় দৌলতপুরে অভিযান চালিয়ে বাইসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় পাচার করার সময় ১২টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। এর আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৫১৪ টাকা।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণ পুর সীমান্তের নিচপাড়া এলাকা থেকে সোনারগুলো উদ্ধার করা হয়।

রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৪৭ বিজিবি কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক।

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে বাংলাদশ হতে ভারতে সোনা চোরাচালান হচ্ছে বলে খবর আসে। এরই ভিত্তিতে কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রকিবুল ইসলামের পরিকল্পনায় ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে রামকষ্ণপুর বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার ফরিদুল ইসলামের নেতৃত্বে সীমন্ত পিলার ১৫৭ হতে আনুমানিক এক হাজার ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নীচপাড়া মাঠে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তি বাইসাইকেলে নীচপাড়া মাঠ দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করে।

বিজিবি টহল দলকে দেখে সাইকেল ফেলে পালিয়ে যান ওই ব্যক্তি। পরে বিজিবি সদস্যরা সাইকেলটি তল্লাশি করেন। এ সময় সাইকেলের সিটের নিচে লোহার পাইপের ভেতরে কাপড়ে মোড়ানো বিশেষ কায়দায় এক কেজি ৩৯৮ গ্রাম ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৫১৪ টাকা। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বারগুলো কুষ্টিয়া জেলা ট্রেজারিতে জমা করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শুভাগতের অনন্য ‘ডাবলের’ দিনে নাঈমের সেঞ্চুরি

error: Content is protected !!

সাইকেলের সিটে মিলল সোয়া কোটি টাকার সোনা উদ্ধার

আপডেট টাইম : ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :