ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে বিক্ষুব্ধ কৃষকদের তোপের মুখে ব্র্যাকের আলু বীজ সভা পণ্ড

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোহর ঘোড়াদুবি মোড়ে বিক্ষুব্ধ কৃষকদের তোপের মুখে ব্র্যাকের কৃষক সমাবেশ পণ্ড হয়েছে। এ সময় বিক্ষুব্ধ কৃষকদের রোষানল থেকে বাঁচতে ডিলার, সাব-ডিলার ও কর্মকর্তারা কৌশলে পালিয়ে রক্ষা পান। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সোমবার বিকেলে ঘোড়াদুবি মোড়ে ব্র্যাকের বীজ ডিলারের উদ্যোগে আলু বীজ নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এদিকে খবর পেয়ে কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিক্ষুব্ধ কৃষকেরা ব্র্যাকের আলু বীজ নিয়ে প্রতারণার অভিযোগে আয়োজন পণ্ড করে দেন। এ নিয়ে কৃষকদের সঙ্গে ডিলার গোলাম মোর্তজা, সাব-ডিলার ও ব্র্যাক কর্মকর্তাদের বাকবিতণ্ডায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে ডিলার, সাব-ডিলার ও ব্র্যাক কর্মকর্তারা কৌশলে পালিয়ে যান।

স্থানীয় কৃষক সাজা বলেন, ব্র্যাকের সাব-ডিলার দুলাল, তুষার, সাজু ও আহাদ আলী ব্র্যাকের আলু বীজ নিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন। তাদের কারণে আলু চাষি অসংখ্য কৃষক প্রতারিত হয়ে নিঃস্ব হওয়ার পথে। তাদের সাব-ডিলারশিপ বাতিল না করা হলে তারা মোহর গ্রামে ব্র্যাকের আলু বীজ নিয়ে কোনো সভা করতে দেবেন না, এমনকি এই এলাকার কোনো কৃষক ব্র্যাকের আলু বীজ রোপণ করবেন না।

স্থানীয় কৃষক এনামুল জানান, গত মৌসুমে সাব-ডিলার তার কাছ থেকে অগ্রিম ৫০ হাজার টাকা নিয়েছেন, কিন্তু কোনো আলু বীজ না দিয়ে কালোবাজারে বিক্রি করেছেন। কৃষক ওমর আলী ও সপদুল বলেন, ব্র্যাকের এসব সাব-ডিলার ইতিপূর্বে কৃষকদের সঙ্গে বীজ নিয়ে প্রতারণা করেছেন, তারা এলাকায় আলু বীজ না এনে একটি স্টোরে ও নারায়নপুর এলাকায় কালোবাজারে চারগুণ বেশি দামে বিক্রি করেছেন। আবার অনেককে রিপ্যাক করে নিম্নমানের বীজ দিয়ে প্রতারিত করেছেন। তাদের সাব-ডিলার বাতিল না করা হলে তারা ব্র্যাকের কোনো আলু বীজ রোপণ করবেন না। তাদের গ্রামে ব্র্যাকের আলু বীজ নিয়ে কোনো সভা করতে দেবেন না।

এ বিষয়ে জানতে চাইলে ব্র্যাকের বীজ ডিলার গোলাম মোর্তুজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষকেরা কেন আয়োজন পণ্ড করে দিল সেটা তার বোধগম্য নয়। তিনি বলেন, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। এ বিষয়ে জানতে চাইলে ব্র্যাকের আলু বীজ বিষয়ক কর্মকর্তা (টেরিটরি) আমিনুল ইসলাম বলেন, তারা কৃষকদের সঙ্গে আলু বীজ বিষয়ক মতবিনিময় সভা করতে এসেছিলেন, কিন্তু বিক্ষুব্ধ কৃষকের কারণে সেটা হয়নি। তিনি বলেন, ডিলারদের কিছু দোষত্রুটি রয়েছে নইলে এমন হওয়ার কথা নয়।

এ বিষয়ে জানতে চাইলে সাব-ডিলার তুষার বলেন, তিনি শাহীনের সাব-ডিলার তার কোনো সমস্যা নাই। তিনি বলেন, বীজ ডিলার মোর্তুজার সাব-ডিলারদের নিয়ে কৃষকেরা কিছুটা ক্ষুব্ধ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

error: Content is protected !!

তানোরে বিক্ষুব্ধ কৃষকদের তোপের মুখে ব্র্যাকের আলু বীজ সভা পণ্ড

আপডেট টাইম : ৫১ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :