ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিক বৃষ্টি খাতুনের লাশের দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র মানববন্ধন

রাজধানীর বেইলি রোডে আগুনে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহের দাবিতে তার নিজ জেলা কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকরা মানববন্ধন করেছে।

মঙ্গলবার বেলা ১১টায় শহরের ডিসি কোর্টের সামনে কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি) ও নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃষ্টি খাতুনের লাশ হস্তান্তরের অযৌক্তিক জটিলতার তীব্র নিন্দা জানান বক্তারা। তারা বলেন, প্রয়োজনীয় সবধরনের ডকুমেন্ট দেওয়ার পরও প্রশাসন লাশ হস্তান্তর করেনি। এখন ডিএনএ টেস্টের নামে অযথা বিলম্ব করা হচ্ছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কেপিপির সহ-সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, এন টিভির কুষ্টিয়া প্রতিনিধি ও কেপিসির নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী, কেপিসির দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক চাঁদ আলী, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সদস্য ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সামরুজ্জামান মামুনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

মানববন্ধনে রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, বৃষ্টি খাতুনের লাশ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এটার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। তার এনআইডি কার্ড, জন্মনিবন্ধন ও স্কুল সার্টিফিকেট রয়েছে । এ ছাড়া কুষ্টিয়ার স্থানীয় জনপ্রতিনিধিরাও তাকে বৃষ্টি খাতুন হিসেবেই সনাক্ত করেছেন। এরপরও আর কোনো প্রমাণের দরকার হয় না। তাই আমরা দ্রুত বৃষ্টির লাশ তার বাবা-মায়ের কাছে হস্তান্তরের দাবি জানাই।

প্রসঙ্গত, ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হন। এর মধ্যে রয়েছেন সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী হিসেবে পরিচিত বৃষ্টি খাতুন। নিহত সবার লাশ হস্তান্তর সম্পন্ন হলেও ধর্মীয় জটিলতায় বৃষ্টির লাশ এখনো তার পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। এ মানববন্ধনে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শাবানা কেন অভিনয় ছেড়েছিলেন

error: Content is protected !!

সাংবাদিক বৃষ্টি খাতুনের লাশের দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র মানববন্ধন

আপডেট টাইম : ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :