ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে ফরিদপুরে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান, প্রেসক্লাবের সদস্য সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, মাসুদুর রহমান তরুণ এবং সমকাল সুহৃদ সমাজের সভাপতি আবরার নাদিম ইতু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গৌতম দাস ছিলেন একজন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিক। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তিনি সবসময় আপসহীন ছিলেন। ২০০৫ সালে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তাঁর সাহসী সাংবাদিকতা ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বক্তারা নতুন প্রজন্মকে গৌতম দাসের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসের সঙ্গে সাংবাদিকতা করার আহ্বান জানান।

এর আগে প্রয়াত সাংবাদিক গৌতম দাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে তাঁর কর্মময় সাংবাদিকতা জীবন ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো, কারণ খুঁজছে বুয়েট

error: Content is protected !!

সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে ফরিদপুরে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন

আপডেট টাইম : ১৮ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :