দিনাজপুরে ৬ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
আসাদুর হাবিব, দিনাজপুর প্রতিনিধিদিনাজপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।মঙ্গলবার ১৭ নভেম্বর দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টায় দিনাজপুর কোতোয়ালী থানাধীন কালিতলা এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পার্সেল গোডাউনে অভিযান চালায়।এ সময় একটি খাকি রঙের কার্টুন নিয়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করে জনসমক্ষে তল্লাশি চালিয়ে কার্টুনের ভেতর থেকে ৬০০ পাতা মোট ৬ হাজার পিস ট্যাফেন্টাডল ট্যাবলেট, ২৫ গ্রামের ৭০টি নীল রঙের শোষক তুলার প্যাকেট, ১৮টি জয় স্যানেটারি ন্যাপকিনের প্যাকেট, একটি চালান এবং মেমো উদ্ধারসহ মাদক কারবারি ওই যুবককে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির নাম মো. আতিক খান মীম ওরফে মনু (২৮)। সে দিনাজপুর কোতোয়ালী থানার পাক-পাহাড়পুর এলাকার সরদার আলী খানের ছেলে।তাঁকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। মাদকের চালান নিজ হেফাজতে রেখে জেলাসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা সে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়।
আসাদুর হাবিব, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার ১৭ নভেম্বর দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টায় দিনাজপুর কোতোয়ালী থানাধীন কালিতলা এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পার্সেল গোডাউনে অভিযান চালায়।
এ সময় একটি খাকি রঙের কার্টুন নিয়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করে জনসমক্ষে তল্লাশি চালিয়ে কার্টুনের ভেতর থেকে ৬০০ পাতা মোট ৬ হাজার পিস ট্যাফেন্টাডল ট্যাবলেট, ২৫ গ্রামের ৭০টি নীল রঙের শোষক তুলার প্যাকেট, ১৮টি জয় স্যানেটারি ন্যাপকিনের প্যাকেট, একটি চালান এবং মেমো উদ্ধারসহ মাদক কারবারি ওই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. আতিক খান মীম ওরফে মনু (২৮)। সে দিনাজপুর কোতোয়ালী থানার পাক-পাহাড়পুর এলাকার সরদার আলী খানের ছেলে।
তাঁকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। মাদকের চালান নিজ হেফাজতে রেখে জেলাসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা সে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়।