ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকে পিষ্ট হয়ে শিশু নিহত, মামা আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোসা. ফারিয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছে এবং ফারিয়ার মামা মো. কাউসার গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আড্ডা টু সারাইগাছি সড়কে পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা জোড়া ব্রিজ নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দীঘা গ্রামের মো. ফারুক হোসেনের মেয়ে। আহত কাউসার একই গ্রামের মো. মনির হোসেনের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সন্ধ্যার দিকে নিহত ফারিয়া তার মামা কাউসারের সাথে মোটরসাইকেলযোগে আড্ডা থেকে বাসায় যাচ্ছিল। পথিমধ্যে দেওপুরা জোড়া ব্রিজের কাছে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এ সময় ফারিয়া ট্রাকের নিচে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তার মামা কাউসার গুরুতর আহত হয়। স্থানীয়রা ফারিয়ার লাশ উদ্ধার করে বাসায় নিয়ে যায় এবং কাউসারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) নিয়ে যায়। ওসি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক রয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো, কারণ খুঁজছে বুয়েট

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকে পিষ্ট হয়ে শিশু নিহত, মামা আহত

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :