ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে ‌ তিন দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে ‌ তিন দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী মেলা ‌ গত মঙ্গলবার থেকে শুরু হয়েছিল ‌। আজ বৃহস্পতিবার ‌ মেলার শেষ দিনে বিকেল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করে যায়। এ সময় ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মঞ্চে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ফরিদপুর জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এস এ মান্নান ‌স্কুল এন্ড কলেজ, ভাষানচর হামিদ নগর উচ্চ বিদ্যালয়, এফএম ব্যান্ড এবং মহিম ইনস্টিটিউশন। অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন সংগীত, ‌‌নাচ নাটক পরিবেশন ইত্যাদি করে।

এদিকে মেলা উপলক্ষে বিভিন্ন স্টলে ‌ শীতের পিঠা পুলি, মনোহারি সামগ্রী, কাঠের সামগ্রী সহ বিভিন্ন ধরনের উপকরণ বিক্রি হতে দেখা গেছে।

এ ব্যাপারে আয়োজকরা জানান প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলার সংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। তবে আজ শেষ হওয়ায় দিন হয় তার বেশ কয়েকটা প্রতিষ্ঠান‌ এতে অংশগ্রহণ করছেন।

এ সময়ে মেলার আয়োজক বৃন্দ ‌ ‌বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা সহ সর্বস্তরের জনগণ এ অনুষ্ঠান উপভোগ করে।

তারুণ্য মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছে। এরমধ্যে ‌ স্কুল পর্যায়ে ২০ টি কলেজ পর্যায়ে ৮টি ‌ এবং বাকিগুলি উদ্যোক্তা এই মেলায় অংশগ্রহণ করছে। অংশগ্রহণ কারীরা জানান এখানে অংশগ্রহণ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। এছাড়া প্রতিবছর এ ধরনের মেলা অনুষ্ঠিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে মেলায় বিভিন্ন বয়সী ‌ দর্শকদের আগমনে চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে ভবিষ্যতে আরো দুই এক দিন এই মেলার পরিধি বাড়বে ‌ এ রকমই প্রত্যাশা করছেন বেশ কয়েকজন স্টল মালিক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

error: Content is protected !!

সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে ‌ তিন দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :