ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের ‘ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপিঠ ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় সরকারি রাজেন্দ্র কলেজে সমাজকর্ম বিভাগের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা। এমন অনুষ্ঠানের আয়োজন করায় তিনি প্রশংসা করেন। তিনি বলেন, ‘এভাবে মাঝে মাঝে অনুষ্ঠানের আয়োজন করলে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এক সেতু বন্ধন রচিত হয় যা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সম্পর্কের উন্নয়নে ভূমিকা রাখে।’

তিনি শিক্ষার্থীদের নিজ নিজ ক্যারিয়ার গঠনে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘ক্যারিয়ারের ক্ষেত্রে শুধু সনদের জন্য নয়, প্রযুক্তির এই যুগে ব্যক্তিগত স্বপ্ন, গন্তব্য ও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে। এই কলেজ থেকে যারা বেরিয়ে যাবে তারা যেন শিক্ষা-দীক্ষায়, জ্ঞান-গরিমায়, ইতিহাস-ঐতিহ্যে পারদর্শী হয়। সে যেখানেই থাকুক, সেখানেই যেন সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়।’

কলেজের সমাজকর্ম বিভাগীয় প্রধান এবিএম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর এসএম আবদুল হালিম, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তপন কুমার কুন্ডু, সহযোগী অধ্যাপক শুভদ্বীপ বিশ্বাস ও কাজী সায়লা ইয়াসমিন, প্রভাষক সেলিম রেজা সহ শিক্ষার্থীবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের ‘ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :