ফরিদপুরের সদরপুর প্রেস ক্লাবের সাধারণ সভা আজ শনিবার সকালে ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২১-২২ সালের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে ৩ জন সদস্যকে ‘আজীবন সদস্য’ করা হয়। তারা হলেন কাজী খলিলুর রহমান, মোঃ মোশাররফ হোসেন ও সৈয়দ দেলোয়ার হোসেন। বর্তমানে ক্লাবের আজীবন সদস্য সংখ্যা মোট ৪ জন। এছাড়াও ২ জন নতুন সদস্য নেয়া হয়। তারা হচ্ছেন দৈনিক এই বাংলা পত্রিকার সদরপুর প্রতিনিধি ও সদরপুর সংবাদ অনলাইনের সম্পাদক মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, চ্যানেল ‘এস’ টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সদরপুর প্রতিনিধি মোঃ তোফাজ্জেল হোসেন (টিটু)। আরও পড়ুনঃ সদরপুরে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এ সহ বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা মোট ১৯ জন। সভায় ক্লাবের সাংগঠনিক, অর্থ ও বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়। ক্লাবের সংবাদ ও সংশ্লিষ্ট পত্রিকার সাথে যারা জড়িত তাদের আরও সাংগঠনিক কাজে জোরদার হওয়ার আহবান জানানো হয়।
ফরিদপুরের সদরপুর প্রেস ক্লাবের সাধারণ সভা আজ শনিবার সকালে ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২১-২২ সালের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে ৩ জন সদস্যকে ‘আজীবন সদস্য’ করা হয়। তারা হলেন কাজী খলিলুর রহমান, মোঃ মোশাররফ হোসেন ও সৈয়দ দেলোয়ার হোসেন। বর্তমানে ক্লাবের আজীবন সদস্য সংখ্যা মোট ৪ জন। এছাড়াও ২ জন নতুন সদস্য নেয়া হয়। তারা হচ্ছেন দৈনিক এই বাংলা পত্রিকার সদরপুর প্রতিনিধি ও সদরপুর সংবাদ অনলাইনের সম্পাদক মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, চ্যানেল ‘এস’ টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সদরপুর প্রতিনিধি মোঃ তোফাজ্জেল হোসেন (টিটু)।
এ সহ বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা মোট ১৯ জন। সভায় ক্লাবের সাংগঠনিক, অর্থ ও বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়। ক্লাবের সংবাদ ও সংশ্লিষ্ট পত্রিকার সাথে যারা জড়িত তাদের আরও সাংগঠনিক কাজে জোরদার হওয়ার আহবান জানানো হয়।