ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাউফলে খালে ভাসছিল হাত বাঁধা মরদেহ, উদ্ধার করল পুলিশ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাউফল পৌরসভার বাংলাবাজার মসজিদ ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে গোলাবাড়ি এলাকার খালে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় ইলেকট্রনিকস ব্যবসায়ী ফিরোজ আলমের স্ত্রী। পরে তিনি বিষয়টি সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম মোস্তফাকে জানান।

খবর পেয়ে সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম মোস্তফা ও মাই টিভির সাংবাদিক ওয়াহিদুজ্জামান ডিউক বাউফল মহিলা ডিগ্রি কলেজ সেতুর কাছে খালের বিপরীত পাশে অবস্থান নেন। এ সময় খালের স্রোতে মরদেহটি ভেসে আসতে দেখা গেলেও সেখানে আটকানোর ব্যবস্থা না থাকায় সেটি বাংলাবাজারের দিকে চলে যায়।

পরে আনন্দ টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিনকে সঙ্গে নিয়ে সাংবাদিকরা মোটরসাইকেলে বাংলাবাজার মসজিদ ঘাটে পৌঁছান। সেখানে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় মরদেহটি পানি থেকে তুলে ঘাটে বেঁধে রাখা হয়। এরপর বাউফল থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানানো হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মরদেহটির দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল এবং পরনে ছিল লুঙ্গি। তবে কীভাবে ওই ব্যক্তি খালে পড়েছেন, তাঁর মৃত্যু কীভাবে হয়েছে কিংবা হাত বাঁধার বিষয়টি কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পর নৌপুলিশকে অবহিত করা হয়। পরে নৌপুলিশের এসআই ছরোয়ার এবং বাউফল থানার এসআই খোরশেদ আলম ও এসআই মফিজুলের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে শুরু প্রবারণা পূর্ণিমা

error: Content is protected !!

বাউফলে খালে ভাসছিল হাত বাঁধা মরদেহ, উদ্ধার করল পুলিশ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :