ফরিদপুরের সদরপুর প্রেস ক্লাবের সাধারণ সভা আজ শনিবার সকালে ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২১-২২ সালের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম।

সভায় সর্বসম্মতিক্রমে ৩ জন সদস্যকে ‘আজীবন সদস্য’ করা হয়। তারা হলেন কাজী খলিলুর রহমান, মোঃ মোশাররফ হোসেন ও সৈয়দ দেলোয়ার হোসেন। বর্তমানে ক্লাবের আজীবন সদস্য সংখ্যা মোট ৪ জন। এছাড়াও ২ জন নতুন সদস্য নেয়া হয়। তারা হচ্ছেন দৈনিক এই বাংলা পত্রিকার সদরপুর প্রতিনিধি ও সদরপুর সংবাদ অনলাইনের সম্পাদক মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, চ্যানেল ‘এস’ টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সদরপুর প্রতিনিধি মোঃ তোফাজ্জেল হোসেন (টিটু)।

আরও পড়ুনঃ সদরপুরে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

এ সহ বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা মোট ১৯ জন। সভায় ক্লাবের সাংগঠনিক, অর্থ ও বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়। ক্লাবের সংবাদ ও সংশ্লিষ্ট পত্রিকার সাথে যারা জড়িত তাদের আরও সাংগঠনিক কাজে জোরদার হওয়ার আহবান জানানো হয়।