ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে সার্বজনীন পেনশন স্কিম এর কর্মশালা ও স্পট রেজিস্ট্রেশন অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে “সার্বজনীন পেনশন স্কিম” এর উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা ও স্পট  রেজিস্ট্রেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ মে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ও বিভিন্ন অফিসের মোট ১২টি বুথে আনুষ্ঠানিকভাবে সার্বজনীন পেনশন স্কিম এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। কর্মশালায় উপস্থিত দর্শকদের সার্বজনীন পেনশন স্কিম এর বিভিন্ন স্কিম যেমন প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা’র ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা ও উপকারিতার বিষয়ে ধারণা দেয়া হয়।
সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব, উদ্যোক্তা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র-শিক্ষক, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি সদরপুর শাখার কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, চেয়ারম্যানদের পক্ষ থেকে ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজান বয়াতী বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, সার্বজনীন পেনশন স্কীম থেকে সকল শ্রেণী পেশার মানুষ উপকৃত হবে বিশেষ করে যারা কর্মজীবন শেষে অবসরে যাবেন তাদের জন্য। এই স্কিম জনগণের কল্যাণের জন্য । তিনি তার বক্তব্যে সার্বজনীন পেনশন স্কিমে জনগণকে সম্পৃক্ত করতে জনপ্রতিনিধিসহ সকল মহলের প্রতি আহবান জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সদরপুরে সার্বজনীন পেনশন স্কিম এর কর্মশালা ও স্পট রেজিস্ট্রেশন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :